গৌরীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ছাত্রীর আত্মহত্যা!
আপডেট সময় :
২০২৬-০২-০৩ ০৯:৩৮:১৮
গৌরীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ছাত্রীর আত্মহত্যা!
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে লামিয়া আক্তার মীম (২১) নামে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ-জারিয়া রেলপথে উপজেলার গজন্দর গ্রামে এই ঘটনা ঘটে। তিনি গৌরীপুর সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ও উপজেলার গাভীশিমুল গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে।
স্থানীয়সূত্রে জানা গেছে, দীর্ঘদিন রিলেশনের পর গত বছর সেপ্টেম্বর মাসে লুকিয়ে নিজেরা বিয়ে করেন লামিয়া আক্তার মিম (২১)। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে মেনে নেয়নি প্রেমিক রাকিবের পরিবার। মান-অভিমানে সোমবার সকাল আনুমানিক ৬.৫০ মিনিটে লামিয়া ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
অভিযুক্ত রাকিব (৩০) গৌরীপুর পৌরসভার ভালুকা মহল্লার আবুল কাসেমের ছেলে।
নিহত লামিয়ার বড়বোন সামান্তা নাজনীন সাংবাদিকদের জানান, গত বছর ১৬ সেপ্টেম্বর রাকিব ও লামিয়া গোপনে সুলতান কাজীর কাছে নিজেরা বিয়ে করেন। সম্প্রতি লামিয়ার বিয়ের জন্য আমরা পাত্র দেখতে চাইলে, সে গোপন বিয়ের কথা আমাদের জানায়। বিষয়টি নিয়ে ছেলের পরিবারের সাথে যোগাযোগ করলে রাকিবের বাবা আবুল কাসেম লামিয়াকে মেনে নিতে অস্বীকার করেন। গতকাল রবিবার দুপুরে আমার পরিবারের লোকজন রাকিবের বাসায় যায়, কিন্তু রাকিবের বাবা কোন অবস্থাতেই লামিয়াকে মেনে নিবে না বলে জানিয়ে দেয়। রাকিবের বোন মোবাইলে লামিয়ার সাথে অনেক খারাপ আচরণ করেন। আমরা রাকিবের ভগ্নিপতি বিজিবি সদস্য সুমনের সাথেও যোগাযোগ করেছি, কোন লাভ হয়নি।'
তিনি আরও জানান, গতরাত থেকে রাকিব লামিয়ার ফোন রিসিভ করেনা, যে কারণে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। আজ সকালে ঘুম থেকে উঠে আমার মা দেখেন লামিয়া তাঁর বিছানায় নেই। আমরা বাড়ির আশপাশে খোঁজাখুজি করতে থাকি, কিছুক্ষণ পর একজন এসে খবর দেয় একমেয়ে ট্রেনের নিচে আত্মহত্যা করেছে। আমরা দৌড়ে গিয়ে দেখি লাশটি ছিন্নভিন্ন হয়ে গেছে, কাপড়-চোপড় দেখে আমরা লাশ সনাক্ত করেছি।
খবর পেয়ে গৌরীপুর রেলওয়ে ফাঁড়ি থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল কালাম বলেন, প্রাখমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জের ধরে মেয়েটি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছ। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স