ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে নেক আমলের প্রতি মনোনিবেশ করতে হবে -ছারছীনার পীর ছাহেব।


আপডেট সময় : ২০২৬-০২-০৩ ০০:০৪:১৫
আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে নেক আমলের প্রতি মনোনিবেশ করতে হবে -ছারছীনার পীর ছাহেব। আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে নেক আমলের প্রতি মনোনিবেশ করতে হবে -ছারছীনার পীর ছাহেব।
 
নিজস্ব প্রতিবেদক
 
 
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- দ্বীন ইসলাম শুধুমাত্র মৌখিক স্বীকৃতির বিষয় নয় বরং মৌখিক স্বীকৃতির সাথে হৃদয়ে ধারণ করা এবং উহা কার্যে বাস্তবায়ন করার মাধ্যমে প্রকৃত ইসলামের চর্চা হয়ে থাকে। ঈমানদার ব্যক্তির ঈমানের দাবী হচ্ছে নেক আমলের মাধ্যমে নিজের আমলী জিন্দেগী গঠন করা। আমল ছাড়া শুধুমাত্র ইসলামের দাবিদার হলে সেটা বান্দার পরকালীন মুক্তির জন্য যথেষ্ট হবে না।

যে যত আল্লাহর নৈকট্য লাভ করতে চায় তার উচিত তত বেশি ইবাদত বন্দেগীতে নেক আমলের প্রতি মনোনিবেশ করা। বান্দা যখন আল্লাহর ইবাদত করার জন্য দন্ডায়মান হয় তখন ঈমানের দাবী হচ্ছে সে এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন সে মহান আল্লাহকে দেখতেছে। ইহজগতে বাহ্যিকভাবে যেহেতু আল্লাহ রাব্বুল আলামীনকে দেখা সম্ভবপর নয়, সেহেতু বান্দা এমন ভাবে এবাদত করবে যেন মহান আল্লাহ সর্বাবস্থায় তাকে দেখতেছেন।

গতকাল ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেবত্রয়ের  ঈছালে ছাওয়াব মাহফিলে আগত হাজার হাজার মেহমানদের উদ্দেশ্যে একথা বলেন।

মাহফিলের ১ম দিন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলীর উপর আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আ’লা ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়া মাদ্রাসার মুদার্রিছ মাওলানা মোঃ আবদুল গফফার কাসেমী ও মাওলানা আ. জ. ম. ওবায়দুল্লাহ প্রমূখ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ