ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​সুবিদপুরে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৬-০২-০২ ২২:৫৩:৪৬
​সুবিদপুরে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত ​সুবিদপুরে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনায় এলাকাবাসীকে সম্পৃক্ত করা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নলছিটি–ঝালকাঠি-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাবা ইসরাত সুলতানা ইলেন ভূট্টোকে বিজয়ী করার লক্ষ্যে নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় গোদন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ তৌহিদ আলম মান্না।

 বক্তব্যে মোঃ তৌহিদ আলম মান্না বলেন, একটি দল ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। জান্নাতের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে তিনি সবাইকে এসব অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানান এবং আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক আঃ কাদের খান, সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সুলতান আহমদ, বিএনপি নেতা মোঃ মাসুম বিল্লাহ খান স্বপন, সুবিদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা ও ইউনিয়ন মহিলা দলের সভাপতি শাবনুর আক্তার টুলু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আবু হানিফ, ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ খালেক মোল্লা, ইউনিয়ন যুবদল নেতা তরিকুল ইসলাম মিঠু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজাম্মেল আরিন্দা, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর খান ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাগর হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

উঠান বৈঠকটি সঞ্চালনা করেন সুবিদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সাইফুল ইসলাম সরদার।

অনুষ্ঠান শেষে সুবিদপুর ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা মরহুম নজরুল ইসলাম শাহীন তালুকদারের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রাজ্জাক খান।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ