ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে সার্কেল এএসপির অভিযানে বিলুপ্তপ্রায় পরিযায়ী হাঁস উদ্ধার ও অবমুক্ত


আপডেট সময় : ২০২৬-০২-০২ ১৩:২৯:৩৫
কুড়িগ্রামে সার্কেল এএসপির অভিযানে বিলুপ্তপ্রায় পরিযায়ী হাঁস উদ্ধার ও অবমুক্ত কুড়িগ্রামে সার্কেল এএসপির অভিযানে বিলুপ্তপ্রায় পরিযায়ী হাঁস উদ্ধার ও অবমুক্ত
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ ইং ১০:০১ এএম.
 
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় পুলিশের অভিযানে বিলুপ্তপ্রায় একটি পরিযায়ী হাঁস উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। 
 
সোমবার (০২ ফেব্রুয়ারি) গভীর রাতে স্থানীয় চোরা শিকারিদের কবল থেকে হাঁসটি উদ্ধার করা হয়।
 
উদ্ধারকৃত হাঁসটি ইউরোপীয়ান রেড শেলডাক (European Red Shelduck) প্রজাতির, যা বাংলাদেশে রাজেশ্বরী, চখাচখি বা মানিকজোড় নামে পরিচিত। হাঁসটি উদ্ধার করেন ভূরুঙ্গামারী–নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ মুনতাসির মামুন মুন।
 
জানা গেছে, কুড়িগ্রামের কচাকাটা–নাগেশ্বরী এলাকার সংকোষ–গংগাধার নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে দীর্ঘদিন ধরে অসাধু পাখি শিকারিরা ফাঁদ পেতে পরিযায়ী পাখি শিকার করে আসছিল। এসব চোরাকারবারির বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গভীর রাতে পরিচালিত অভিযানে হাঁসটি উদ্ধার করা হয়। পরে সেটিকে নিরাপদ ও উপযোগী প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।
 
এএসপি মোঃ মুনতাসির মামুন মুন জানান, শীত মৌসুমে ইউরোপসহ বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে পরিযায়ী পাখিরা বাংলাদেশের জলাশয় ও চরাঞ্চলে আসে শীত থেকে বাঁচার আশায়। কিন্তু দুঃখজনকভাবে এসব পাখি বাংলাদেশে এসে চোরা শিকারিদের হাতে নির্মমভাবে শিকারের শিকার হয়, যা প্রকৃতির সঙ্গে বড় ধরনের প্রতারণা।
 
তিনি আরও বলেন, “পরিযায়ী পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণ প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত জরুরি। আমার সার্কেল এলাকায় পাখি শিকারি ও চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত পুলিশি অভিযান অব্যাহত থাকবে

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ