ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুবিদপুরে ঝালকাঠি ২ আসনের হাতপাখার প্রার্থী সিরাজুলের পথসভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৬-০২-০২ ১২:৪৫:৩০
সুবিদপুরে ঝালকাঠি ২ আসনের হাতপাখার প্রার্থী সিরাজুলের পথসভা অনুষ্ঠিত সুবিদপুরে ঝালকাঠি ২ আসনের হাতপাখার প্রার্থী সিরাজুলের পথসভা অনুষ্ঠিত

মশিউর রহমান রাসেলঃ

ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর–নলছিটি) আসনে সারাদেশের মতোই নির্বাচনী প্রচার-প্রচারণা ক্রমেই জমে উঠেছে। ভোটের মাঠে দিনরাত চষে বেড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।
এরই ধারাবাহিকতায় গতকাল ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় নলছিটি উপজেলার তালতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজীর পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ডা. সিরাজুল ইসলাম সিরাজী বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে সুশাসন, ইনসাফ ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং ইসলামী আদর্শভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশ নিয়েছে।” তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
তিনি উপস্থিত জনসাধারণকে উদ্দেশ করে বলেন, সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব ছাড়া দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। তাই ব্যক্তি বা দলের চেয়ে আদর্শকে প্রাধান্য দিয়ে ভোট প্রদানের অনুরোধ জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল করিম, উপদেষ্টা, ইসলামী আন্দোলন বাংলাদেশ সুবিদপুর ইউনিয়ন।
আর ও বক্তব্য রাখেন মাওলানা ইব্রাহিম খলিল, সাবেক সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা, কে এম কাওছার হোসাইন, অর্থ ও প্রকাশনা সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা;
মাওলানা মুহাম্মাদ অলিউল্লাহ বায়জীদ, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সুবিদপুর ইউনিয়ন শাখা;
মুহাম্মাদ নাইমুল ইসলাম নাইম, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সুবিদপুর ইউনিয়ন শাখা প্রমুখ।
পথসভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব হযরত মাওলানা গোলাম মাওলা, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সুবিদপুর ইউনিয়ন শাখা।
পথসভা শেষে ডা. সিরাজুল ইসলাম সিরাজীর নেতৃত্বে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি তালতলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা হাতপাখা প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।
পথসভা ও মিছিলে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ