ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মণিরামপুর ও কেশবপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

আপডেট সময় : ২০২৬-০২-০২ ০১:৪৭:১৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মণিরামপুর ও কেশবপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মণিরামপুর ও কেশবপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ
 
আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ- 
 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যশোর জেলার কেশবপুর ও মনিরামপুর উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (০১ ফেব্রুয়ারি ২০২৬) কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তন এবং মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথকভাবে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোঃ আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা)।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নির্বাচনকালীন আচরণবিধি কঠোরভাবে অনুসরণ, ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রিজাইডিং অফিসারদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রিজাইডিং অফিসারদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। প্রিজাইডিং অফিসারদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
প্রশিক্ষণে ভোটের আগের দিনের করণীয়, ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা এবং ফলাফল প্রেরণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার যশোর জনাব মোঃ ইমদাদুল হক, মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার, কেশবপুর ও মনিরামপুর থানার অফিসার ইনচার্জ, প্রিজাইডিং অফিসারগণ, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারবৃন্দ এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, এ কর্মসূচির মাধ্যমে নির্বাচন পরিচালনা বিষয়ে তাদের প্রস্তুতি আরও সুসংহত হয়েছে এবং দায়িত্ব পালনে তারা অধিক আত্মবিশ্বাসী হয়েছেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, এ কর্মসূচির মাধ্যমে নির্বাচন পরিচালনা বিষয়ে তাদের প্রস্তুতি আরও সুসংহত হয়েছে এবং দায়িত্ব পালনে তারা অধিক আত্মবিশ্বাসী হয়েছেন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মণিরামপুর ও কেশবপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ 
 
আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ- 
 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যশোর জেলার কেশবপুর ও মনিরামপুর উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (০১ ফেব্রুয়ারি ২০২৬) কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তন এবং মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথকভাবে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোঃ আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা)।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নির্বাচনকালীন আচরণবিধি কঠোরভাবে অনুসরণ, ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রিজাইডিং অফিসারদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রিজাইডিং অফিসারদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। প্রিজাইডিং অফিসারদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
প্রশিক্ষণে ভোটের আগের দিনের করণীয়, ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা এবং ফলাফল প্রেরণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার যশোর জনাব মোঃ ইমদাদুল হক, মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার, কেশবপুর ও মনিরামপুর থানার অফিসার ইনচার্জ, প্রিজাইডিং অফিসারগণ, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারবৃন্দ এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, এ কর্মসূচির মাধ্যমে নির্বাচন পরিচালনা বিষয়ে তাদের প্রস্তুতি আরও সুসংহত হয়েছে এবং দায়িত্ব পালনে তারা অধিক আত্মবিশ্বাসী হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ