ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রগুলি প্রস্তুতির কাজ চলছে/ সিসি ক্যামেরার আওতায় সকল কেন্দ্র


আপডেট সময় : ২০২৬-০২-০১ ২১:৩১:০৭
কাউখালীতে জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রগুলি প্রস্তুতির কাজ চলছে/ সিসি ক্যামেরার আওতায় সকল কেন্দ্র কাউখালীতে জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রগুলি প্রস্তুতির কাজ চলছে/ সিসি ক্যামেরার আওতায় সকল কেন্দ্র
 
কাউখালী প্রতিনিধি।
 
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরে তিনটি আসন রয়েছে। পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানি নিয়ে পিরোজপুর ১ আসন, কাউখালী,ভান্ডারিয়া ও নেছারাবাদ নিয়ে গঠিত পিরোজপুর ২ আসন এবং সংসদীয় পিরোজপুর ৩ আসন গঠিত হয়েছে মঠবাড়িয়া উপজেলাকে নিয়ে। 
 
এরমধ্যে পিরোজপুর ২ সংসদীয় আসনের ৪ লক্ষ ৫৩ হাজার ২ জন ভোটার ভোট প্রদান করবেন। এর মধ্যে পোস্টার ব্যালটে ৩ হাজার ৯ শত ৯২ জন ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। যাদের মধ্যে ৩,হাজার ৮৮ জন পুরুষ এবং ৯০৪ জন নারী ভোটার রয়েছেন। পিরোজপুর ২ আসনে কাউখালী উপজেলার ভোটার সংখ্যা রয়েছে ৬৫ হাজার ৫৩৪ জন। যার মধ্যে ৩২ হাজার ২৮৭ জন পুরুষ এবং ৩৩ হাজার ২৪৪ জন নারী এবং ৩ জন হিজড়া ভোটার রয়েছেন। এদের জন্য ভোট প্রদানের গোপন কক্ষ প্রস্তুত করা হয়েছে ১৩১ টি। 
 
 ভান্ডারিয়া ১ লক্ষ ৪১ হাজার ৭৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ৬৪৫ জন এবং নারী ভোটার ৭১ হাজার ১ শত ২২ জন। এদের ভোট দেওয়ার জন্য ২৪৩ টি গোপন কক্ষ প্রস্তুত করা হয়েছে।এছাড়া নেছারাবাদ মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯৮ হাজার ১জন।এদের মধ্যে ৯৮ হাজার ২৯১ জন পুরুষ এবং ৯৯ হাজার ৭০৯ জন নারী ভোটার সহ একজন হিজড়া ভোটার রয়েছেন।এই উপজেলার ভোটারদের ভোট দিতে ৪৪৬টি গোপন কক্ষ তৈরি করা হয়েছে। 
 
এই নিয়ে পিরোজপুর ২ আসনে কাউখালীতে ৩৩ টি ভান্ডারিয়ায় ৫৬ টি এবং নেছারাবাদ উপজেলায় ৭৭ টি সহ মোট ১৬৬ টি ভোট কেন্দ্র প্রস্তুতির কাজ চলছে। 
কাউখালির ভোট কেন্দ্রগুলোতে ৩৩ জন ভিজিটিং অফিসার ১৪৩ জন সহকারী ভিজিটিং অফিসার এবং ২৮৬ জন পোলিং অফিসার নির্বাচনী দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যেই এদের নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।
কাউখালী উপজেলা ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই ইউনিয়নগুলি কঁচা, সন্ধ্যা, কালিগংগা, ও চিড়াপাড়া এই নদী দিয়ে খণ্ড-বিখন্ড করা হয়েছে। যার কারণে নদী খন্ডিত এলাকাগুলো দুর্গম ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ১৮টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। যে কারণে এ সমস্ত দুর্গম এলাকায় বাড়তি নিরাপত্তা ও রাস্তাঘাট সংস্কারের কাজ করছে উপজেলা প্রশাসন ও নির্বাচনী কর্তৃপক্ষ। ইতি মধ্যেই কাউখালী উপজেলায় ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী, বিজেপি, গোয়েন্দা সংস্থাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
সরেজমিনে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে ,কাউখালী ৩৩ টি ভোট কেন্দ্রের মধ্যে ৬ টি ভোট কেন্দ্রে আগেই সিসি ক্যামেরা সজ্জিত থাকায় বাকি ২৭ টি কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোর কাজ চলছে। 
এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার আসাদুজ্জামান বলেন। উপজেলায় ৩৩ টি কেন্দ্রের মধ্যে ১৮ টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। তবে আমরা এ ব্যাপারে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি।

 এখানে অতিরিক্ত নিরাপত্তার জন্য সবকিছু প্রস্তুত আছে। ইনশাআল্লাহ শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট দিতে পারবেন। সেনাবাহিনী, বিজেপি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক এ সমস্ত এলাকা পরিদর্শন করছেন। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ