ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​আমীরে জামায়াতে সমাবেশ উপলক্ষে মাঠ পরিদর্শন করেন জামায়াত নেতৃবৃন্দ


আপডেট সময় : ২০২৬-০২-০১ ১৯:৪৪:১২
​আমীরে জামায়াতে সমাবেশ উপলক্ষে মাঠ পরিদর্শন করেন জামায়াত নেতৃবৃন্দ ​আমীরে জামায়াতে সমাবেশ উপলক্ষে মাঠ পরিদর্শন করেন জামায়াত নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের বরিশাল সফর উপলক্ষে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারী পাতারহাট আর সি কলেজ মাঠ পরিদর্শন করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলালের নেতৃত্বে জামায়াত নেতৃবৃন্দ। আজ পহেলা ফেব্রুয়ারী রবিবার সকালে সমাবেশের নির্ধারিত মাঠ পরিদর্শন করেন নেতৃবৃন্দ। 

এসম আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির এবং জামায়াত মনোনীত বরিশাল ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবদুল জব্বার, ইসলামি ছাত্রশিবির বরিশাল মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য নেয়ামুল হাসান নাঈম, জামায়াত মনোনীত মেহেন্দিগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী সগীর বিন সাঈদ, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন। 

এসময় নেতৃবৃন্দ বলেন, আগামী ৬ তারিখ পাতারহাট আর সি কলেজ মাঠে জনসমুদ্র হবে। আমীরে জামায়াত অবহেলিত মেহেন্দিগঞ্জ হিজলা বাসীর কথা শুনবে এবং নদীভাঙ্গন প্রবন এই দুখী মানুষকে সমস্যা সমাধানে নির্দেশনা প্রদান করবেন। উল্লেখ আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগামী ৬ ফেব্রুয়ারী শুক্রবার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সফর করবেন এবং পাতারহাট আর সি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দিবেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ