ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আনুমানিক দশ হাজার দুইশত টাকা মূল্যমানের ৩৪ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী’কে ফরিদপুরের সালথা থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০


আপডেট সময় : ২০২৬-০২-০১ ১১:৩৪:৩০
আনুমানিক দশ হাজার দুইশত টাকা মূল্যমানের ৩৪ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী’কে ফরিদপুরের সালথা থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ আনুমানিক দশ হাজার দুইশত টাকা মূল্যমানের ৩৪ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী’কে ফরিদপুরের সালথা থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০
নিজস্ব প্রতিবেদক
 
 

আনুমানিক দশ হাজার দুইশত টাকা মূল্যমানের ৩৪ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী’কে ফরিদপুরের সালথা থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

 র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ৩১/০১/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ১৯.৩৫ ঘটিকার সময় ফরিদপুর জেলার সালথা থানাধীন ঝুনাখালী গট্টি এলাকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল সফল অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার ও মাদক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

অদ্য ৩১/০১/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ১৯.৩৫ ঘটিকার সময় র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার সালথা থানাধীন ঝুনাখালী গট্টি এলাকায় অভিযান পরিচালনা করে অনুমানিক ১০,২০০/- (দশ হাজার দুইশত) টাকা মূল্যমানের ৩৪ (চৌত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের নাম ১। মোঃ হুসাইন শেখ (৩০), পিতা- মোঃ মনির উদ্দিন শেখ ও ২। মোঃ মনির মোল্লা (৩২), পিতা- মোঃ মাজেদ মোল্লা, উভয় সাং- ভাবুকদিয়া, থানা- সালথা, জেলা- ফরিদপুর বলে জানা যায়। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফরিদপুর জেলার সালথা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

 মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ