কেন্দুয়ায় র্যাবের অভিযানে ৭২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
আপডেট সময় :
২০২৬-০২-০১ ০১:৩৫:৩৭
কেন্দুয়ায় র্যাবের অভিযানে ৭২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় র্যাব-১৪ এর মাদকবিরোধী অভিযানে পিকআপভর্তি ৭২ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
শনিবার (৩১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানাধীন সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামে এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জিয়াউর রহমান জিয়া। অপর দুইজন হলেন তার সহযোগী নাজিম ও লিটন।
অভিযান শেষে আটক তিনজন, উদ্ধারকৃত গাঁজা ও পিকআপ ভ্যান কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র্যাব সদস্য বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
র্যাব জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স