ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​সালথায় ৩৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


আপডেট সময় : ২০২৬-০২-০১ ০০:০৮:২৭
​সালথায় ৩৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ​সালথায় ৩৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো :রিফাত ইসলাম।ফরিদপুর জেলা প্রতিনিধি:


ফরিদপুরের সালথা থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 
র‌্যাব-১০।
আজ 
শনিবার  সন্ধ্যা আনুমানিক ৭টা ৩৫ মিনিটে সালথা উপজেলার ঝুনাখালী
গট্টি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় আনুমানিক ১০ হাজার ২০০ টাকা মূল্যমানের ৩৪ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. হুসাইন শেখ (৩০), পিতা মনির উদ্দিন শেখ এবং 
মো. মনির মোল্লা (৩২), পিতা মাজেদ মোল্লা। তারা উভয়েই সালথা উপজেলার ভাবুকদিয়া গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে জানা গেছে ‌, আটক ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিয়ে সালথা থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ