ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামু-গর্জনিয়া জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন


আপডেট সময় : ২০২৬-০১-৩০ ২১:০৮:০৯
রামু-গর্জনিয়া জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন রামু-গর্জনিয়া জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন
                                                                                                   
  হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: 

ককসবাজারের চির অবহেলিত বৃহত্তর গর্জনিয়ার প্রাণকেন্দ্র গর্জনিয়া বাজারের পাশে প্রতিষ্টিত গর্জনিয়া জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের  শুভ উদ্বোধন হয়েছে। আড়ম্বরপূর্ণ পরিবেশে এই হাসপাতালটি উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করে পরিচালনা পর্ষদ। 

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে অনুষ্টিত এ সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল পর্ষদের চেয়ারম্যান বদিউল আলম। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের এমডি ডা: গরীবে নেওয়াজ।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ককসবাজার আল ফুয়াদ হাসপাতালের পরিচালক ও গর্জনিয়ার সন্তান ডা: শাহ আলম,রামু বিদ্যুৎ অফিসের ইনচার্জ প্রদীপ কুমার,সাবেক চেয়ারম্যান হাবিব আহমদ,গর্জনিয়া সমিতির সভাপতি মাস্টার ইসহাক,শিক্ষানুরাগী আলহাজ্ব মৌ:জহিরুদ্দিন বদরু,শিক্ষানুরাগী ও বিশিষ্ট আলেম মৌ:মুস্তাক আহমদ,কচ্ছপিয়া কে.জি স্কুল প্রতিষ্ঠাতা সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ,হাসপাতালের পরিচালক ও ভাইস চেয়ারম্যান নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক জাহাঙ্গীর আলম কাজল,হাসপাতালের ডিএমডি গজনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এরশাদ উল্লাহ,ডিমএডি জাহাঙ্গীর সেলিমসহ অনেকে। 
উদ্বোধনীতে কুরআন তেলাওয়াত করেন
হাফেজ নাহিদুল ইসলাম। 

এ সময় বক্তারা বলেন,ককসবাজার জেলার চিকিৎসায় চির অবহেলিত অত্র এলাকার মানুষ এ হাসপাতাল প্রতিষ্টায় খুবই খুশি। সীমান্তের কয়েক লাখ মানুষ অত্র হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন বলে তারা উদ্যোক্তাদের জন্যে দোয়া করেন-সাধুবাদ জানান।

তবে তারা এলাকাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে আন্তরিকতা সাথে চিকিৎসা প্রদানে আহবান জানান সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে। পরে অতিথিবৃন্দ ফিতা কেটে হাসপাতালের শুভ উদ্বোধন করেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ