ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে ভোটগ্রহণকারী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৬-০১-৩০ ১৫:২২:০০
কাউখালীতে ভোটগ্রহণকারী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাউখালীতে ভোটগ্রহণকারী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
 
কাউখালী প্রতিনিধি। 
 
পিরোজপুরের কাউখালীতে শুক্রবার (৩০ জানুয়ারি) কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোট গ্রহণকারী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউশনের আয়োজনে, প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা প্রশাসক  আবু সাঈদ। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার আব্দুল মান্নান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরিফ বিল্লাহ।

 প্রশিক্ষণে ৪০ জন প্রিজাইডিং অফিসার, ১৪৫ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৩০০ জন পোলিং অফিসার কর্মশালায় অংশগ্রহণ করেন। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এ কর্মশালা বাস্তবায়ন করে।


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ