র্যাব-১৩ এর পৃথক অভিযানে ১০০ বোতল এস্কাফ (ESKuf) এবং ৩,৯১৫ পিস ইয়াবা জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মাদক নির্মূলে র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ২৯/০১/২০২৬ তারিখ সকাল ১১.১০ ঘটিকায় র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন ৫নং লক্ষ্মীটারী ইউনিয়নের অন্তর্গত ইশোরকোল গ্রামের জোড়া ব্রীজের উপর চেকপোস্ট পরিচালনার করে ধৃত আসামিদের ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশীকালে মোটরসাইকেলের ট্যাংক ও সীটের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ১০০ বোতল এস্কাফ (ESKuf) এবং ০১ টি মোটরসাইকেল জব্দসহ মাদক ব্যবসায়ী
১। মোঃ মোরসালিন মিয়া (১৯), পিতা-মোঃ আতাউর রহমান, মাতা- মোছাঃ মোর্শেদা বেগম এবং ২। মোঃ রুবেল মিয়া (২২), পিতা-মোঃ মহুবার ইসলাম, মাতা- মোছাঃ মেরিনা বেগম, উভয় ঠিকানা: সাং-০১নং ডাকুর খামার, পোষ্ট: মহিষখোচা, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট'দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পৃথক অন্য একটি অভিযানে ইং ২৯/০১/২০২৬ তারিখ বিকাল ০৪:৪০ ঘটিকায় র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ঠাকুরগাঁও সদর থানাধীন পৌরসভাস্থ ০৪ নং ওয়ার্ডের হলপাড়া আগমনী স্পোর্টিং ক্লাবের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনাকালীন সময় গ্রেফতারকৃত আসামির ইজিবাইক তল্লাশী করে ইজিবাইকের পিছনের সিটের সামনে ফাঁকা জায়গায় রক্ষিত চা পাতার প্যাকেটের মধ্যে লুকায়িত অবস্থায় ৩,৯১৫ পিস ইয়াবা জব্দসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ তাউহিদ ইসলাম রতন (৩০), পিতা- মোঃ মিলন, মাতা-তাহমিনা, সাং- ছিটচিলারং, ওয়ার্ড নং- ১২, ঠাকুরগাঁও পৌরসভা, থানা- ঠাকুরগাঁও সদর, জেলা- ঠাকুরগাঁও'কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামিগণ দেশের বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ক্রয় করে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামিদের ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।