ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চরভদ্রাসনে অসহায় ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত মাছ ব্যবসায়ী সামুর পাশে দাঁড়ানোর আহ্বান


আপডেট সময় : ২০২৬-০১-৩০ ০১:২৮:০৪
চরভদ্রাসনে অসহায় ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত মাছ ব্যবসায়ী সামুর পাশে দাঁড়ানোর আহ্বান চরভদ্রাসনে অসহায় ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত মাছ ব্যবসায়ী সামুর পাশে দাঁড়ানোর আহ্বান
 
ফরিদপুর জেলা প্রতিনিধি-
 
চরভদ্রাসনের সামু বাজারে দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করে আসা সামু বর্তমানে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত এই মানুষটি গত ৮ মাস ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন।
 
পরিবার সূত্রে জানা যায়, প্রতি মাসে তাকে দুইবার করে কেমোথেরাপি নিতে হচ্ছে। পাশাপাশি কিডনি সমস্যার চিকিৎসাও চলমান। চিকিৎসার পেছনে বিপুল খরচ হওয়ায় তার সঞ্চিত সব অর্থ শেষ হয়ে গেছে। এখন চিকিৎসা চালিয়ে নেওয়া তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
 
বর্তমানে তিনি চরভদ্রাসন গার্লস স্কুলের পেছনের একটি এলাকায় চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন। একসময় নিজের পরিশ্রমে জীবিকা নির্বাহ করা এই মানুষটি আজ জীবন বাঁচানোর জন্য সমাজের সহানুভূতি ও সহযোগিতার দিকে তাকিয়ে আছেন।
 
স্থানীয়রা জানান, সামু একজন পরিশ্রমী ও সৎ মানুষ ছিলেন। কিন্তু দীর্ঘদিনের অসুস্থতা তাকে সম্পূর্ণ নিঃস্ব করে দিয়েছে। এখন তার চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় খরচ চালানোর মতো কোনো সামর্থ্য নেই।
 
মানবিক কারণে যে কেউ চাইলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন।
যোগাযোগ নম্বর: ০১৭২৮৯১৫২৫৬
 
সমাজের বিত্তবান ও হৃদয়ের মানুষদের কাছে এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ অনুরোধ জানানো হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ