ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একাংশ অনুমোদন দেওয়া হয়েছে।


আপডেট সময় : ২০২৬-০১-২৯ ২৩:৩২:২৫
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একাংশ অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একাংশ অনুমোদন দেওয়া হয়েছে।
 
নিজস্ব প্রতিবেদক 

 
আজ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একাংশ অনুমোদন দেওয়া হয়। যেখানে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হলেন নোয়াখালী কোম্পানীগঞ্জের সন্তান মোঃ জায়েদ হাসান (জিহাদ)। আইসিটি বিষয়ক সম্পাদক মনোনীত হলেন মোঃ আশিকুর রহমান (রাজ), নিউজ মিডিয়া বিষয়ক সম্পাদক মনোনীত হলেন মোঃ আনিসুর রহমান (আনিস), সহ-সাধারণ সম্পাদক মনোনীত হলেন হেনা আক্তার এবং মোহাম্মাদ কামরুল হাসান ভুঁইয়া। সহ অন্যান্য সদস্যবৃন্দ।
 
২৯ জানুয়ারি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রেজাউল করিম চৌধুরী (করিম রেজা) ও সাধারণ সম্পাদক মোঃ মিনহাজুল আবেদীন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশনের প্যাডে কমিটি অনুমোদন দেন।
 
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশন একটি অরাজনৈতিক, শিক্ষার্থী-কেন্দ্রিক, স্বেচ্ছাসেবী ও কল্যাণমূলক সংগঠন। এই কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের একাডেমিক, সামাজিক ও নৈতিক উন্নয়ন নিশ্চিত করা। দূরশিক্ষণ কার্যক্রমে শিক্ষার্থীদের সহযোগিতা ও অংশগ্রহণ বৃদ্ধি। শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা ও বৃত্তি তহবিল গঠন। সাংস্কৃতিক, ক্রীড়া ও শিক্ষাবিষয়ক কার্যক্রম আয়োজন করা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সেতুবন্ধন রক্ষা করা।
 
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশনের নব-গঠিত "আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক" মোঃ জায়েদ হাসান (জিহাদ) বলেন বিশ্ববিদ্যালয়ের সাথে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সদস্যদের সাথে যোগাযোগ করে তাদের সব সুবিধা অসুবিধা জেনে তা কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করে তা সুষ্ঠু ভাবে সমাধান করার আশ্বাস দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ