খান মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র রিপোর্টার
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, ক-সার্কেল জনাব মোঃ হাসিনুজ্জামান এর তত্ত্বাবধানে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল মান্নান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব আনোয়ার হোসেন সঙ্গীয় এসআই (নিরস্র) আশীষ কুমার দাসফোর্স সহ ফতুল্লা মডেল থানাধীন শাসনগাঁও সিরাজ বেপারী বাড়ির তিন তলার উত্তর-পশ্চিম ফ্ল্যাটের রুমের ভিতর থেকে ২৮/০১/২৬ খ্রিঃ দিবাগত রাত ০২.৩৫ ঘটিকার সময় ১। মাইনুল ইসলাম পাবেল (৩৭), পিতা-মৃত ইউনুস মিয়া, সাং-শাসনগাঁও সিরাজ বেপারীর বাড়ী, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জকে ০১টি বিদেশী পিস্তল, ০১ রাউন্ড গুলি ও ০১টি ম্যাগাজিনসহ আটক করেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।