ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‎হোসেনপুরে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ


আপডেট সময় : ২০২৬-০১-২৯ ১৬:২০:২৭
‎হোসেনপুরে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ‎হোসেনপুরে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ

‎মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা মাজহারুল ইসলাম–এর পক্ষে হোসেনপুর পৌর এলাকায় ব্যাপক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

‎মঙলবার (২৭ জানুয়ারি ) সন্ধ্যায় হোসেনপুর পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল স্থানে এ লিফলেট বিতরণ করেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপিসহ দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

‎লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে সাধারণ মানুষের মাঝে বিএনপির রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি তুলে ধরেন। পাশাপাশি জননেতা মাজহারুল ইসলামের রাজনৈতিক সততা, জনবান্ধব নেতৃত্ব ও এলাকার উন্নয়নে তার ভূমিকা তুলে ধরে ভোটারদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করা হয়।

‎এসময় নেতাকর্মীরা বলেন, ধানের শীষ হচ্ছে গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার প্রতীক। জননেতা মাজহারুল ইসলাম দীর্ঘদিন ধরে তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে হোসেনপুর ও কিশোরগঞ্জবাসীর সুখ-দুঃখে পাশে থেকেছেন। তাই জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে তিনি  বিজয়ী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

‎লিফলেট বিতরণ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পৌর এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ