নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ৫ আগস্টের আগের ২ লক্ষ কোটি টাকার বিদেশী ঋণকে ২৩ লক্ষ কোটি টাকার ঋণে পৌছে ইউনূস সরকার অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেন। শপথ নেয়ার ১ মাসের মধ্যেই সংস্কারের রাস্তা থেকে সরে গেছে সরকার। তারা বন্দর চুক্তির পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা-অর্থনৈতিক মুক্তির পথ তৈরি না করে একের পর এক দেশ ও জনবিরোধী বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে।
শুধু এখানেই শেষ নয়; গত ১৮ মাসে সংস্কারের মূলা ঝুলিয়ে ২৩ লক্ষ কোটি টাকার ঋণ নিয়ে দেশের ভবিষ্যৎ অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। ২৮ জানুয়ারি সকাল ১০ টায় ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে ‘দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে ব্যর্থ সরকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি সারাদেশে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে, চাঁদাবাজী বাড়ছে, নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিশীলতা বাড়ছে আর সরকার সম্পূর্ণ ব্যর্থতার পচিয় দিচ্ছে।