ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি জামায়াত সংঘর্ষে শ্রীবর্দি উপজেলা জামায়াত সেক্রেটারি নিহত।


আপডেট সময় : ২০২৬-০১-২৯ ০০:১৩:২৯
শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি জামায়াত সংঘর্ষে শ্রীবর্দি উপজেলা জামায়াত সেক্রেটারি নিহত। শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি জামায়াত সংঘর্ষে শ্রীবর্দি উপজেলা জামায়াত সেক্রেটারি নিহত।
 
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
বিকেল থেকে রাত পর্যন্ত চলা সহিংসতায় অন্তত দুই শতাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, দুই সাংবাদিকসহ কয়েকজন গণমাধ্যমকর্মী রয়েছেন। সংঘর্ষের সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইগাতী মিনি স্টেডিয়াম মাঠে শেরপুর-৩ আসনের প্রার্থীদের উপস্থিতিতে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে প্রথমে বাগবিতণ্ডা হয়, পরে তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।
 
উপজেলা প্রশাসন জানায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ