ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় বিএনপির নির্বাচনী কার্যালয় ভাংচুর


আপডেট সময় : ২০২৬-০১-২৮ ২১:৫২:২৩
কেন্দুয়ায় বিএনপির নির্বাচনী কার্যালয় ভাংচুর কেন্দুয়ায় বিএনপির নির্বাচনী কার্যালয় ভাংচুর
 
স্টাফ রিপোর্টারঃ 
 
নেত্রকোণা-৩ (কেন্দুয়া -আটপাড়া) আসনের নির্বাচনী এলাকার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া নতুন বাজারে বিএনপির নির্বাচনী কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটেছে।
 
জানা গেছে মঙ্গলবার (২৭ জানুয়ারি) গভীর রাতের আধাঁরে এ ভাঙচুরের ঘটনা সংঘটিত হয়েছে।
 
এ বিষয়ে এলাকার স্থানীয় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও ইউনিয়ন বিএনপির সভাপতি, সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ তীব্র নিন্দা এ ক্ষোভ প্রকাশ করেছে। পাশাপাশি এ ঘটনার সঠিক ও সুষ্ঠ তদন্ত পূর্বক অতি দ্রুত দোষীদের আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানিয়েছেন।
 
এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান,এখনও লিখিত অভিযোগ হাতে পাইনি, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ