ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা- ৪ আসনে গণসংযোগকালে জামায়াতের মহিলা নেত্রীর উপর রামদা দিয়ে হামলা


আপডেট সময় : ২০২৬-০১-২৮ ১৯:৫৯:৪২
ঢাকা- ৪ আসনে গণসংযোগকালে জামায়াতের মহিলা নেত্রীর উপর রামদা দিয়ে হামলা ঢাকা- ৪ আসনে গণসংযোগকালে জামায়াতের মহিলা নেত্রীর উপর রামদা দিয়ে হামলা
নিজস্ব প্রতিবেদক
 
 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা -৪ আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন এর দাঁড়িপাল্লা প্রতিকের সমর্থনে গণসংযোগ করাকালীন কদমতলীর ৫২ নং ওয়ার্ডের ডিপটির গলির কাইল্লা পট্টিতে যুবদলের সন্ত্রাসীরা জামায়াতে ইসলামীর মহিলা কর্মীদের উপত হামলা করে। সন্ত্রাসীরা জামায়াতের রুকন ও মহিলা নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবির মাথায় রামদা দিয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। তার মাথায় ৪টি সেলাই পড়ে।
 
উল্লেখ্য যে, হামলার কিছুক্ষণ পুর্বে ঢাকা-৪ আসনের বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিনের চাচাতো ভাই ও স্থানীয় যুবদল নেতা রমজানের নেতৃত্বে জামায়াতের মহিলা কর্মীদের পথরোধ করে গণসংযোগে বাধা প্রদান করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ