ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে এনজিও'র উদ্যোগে অনুষ্ঠিত দিনব্যাপী নদী মেলা


আপডেট সময় : ২০২৬-০১-২৮ ১৬:২৫:১০
কুড়িগ্রামে এনজিও'র উদ্যোগে অনুষ্ঠিত দিনব্যাপী নদী মেলা কুড়িগ্রামে এনজিও'র উদ্যোগে অনুষ্ঠিত দিনব্যাপী নদী মেলা
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
 
কুড়িগ্রামে আরডিআরএস বাংলাদেশ এনজিও এর আয়োজনে দিনব্যাপী নদী মেলা অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (২৭ জানুয়া‌রি) আরডিআরএস বাংলাদেশের আয়োজনে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার চর যাত্রাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদীর তীরে এ মেলা অনুষ্ঠিত হয়।
 
নদী মেলায় আরডিআরএস বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মোঃ ইমরুল কায়েস মুনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ও নদী-পরিবেশ বিশেষজ্ঞ মাহাবুবা রহমান, জাতিসংঘের পরামর্শক ও অবসরপ্রাপ্ত রিভারাইন পিপল-এর সভাপতি এফ এম আনোয়ার হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডিন ড. তুহিন ওয়াদুদ এবং কুড়িগ্রাম সার্কেলের কর্মকর্তা মোঃ মাসুদ রানা প্রমুখ।
 
মেলায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সহস্রা‌ধিক চরাঞ্চলের মানুষ অংশ নেয়।
 
এ সময় নদী ভাঙন রোধ, নদী এলাকার ঝুঁকি মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, মৎস্য ও কৃষি ব্যবস্থাপনা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগজনিত সমস্যার পাশাপাশি সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হয়

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ