ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার


আপডেট সময় : ২০২৬-০১-২৮ ০০:৫৩:৫৭
​কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার ​কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাউখালী প্রতিনিধি। 

পিরোজপুরের কাউখালীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যৌথ বাহিনীর অভিযানে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ধারালো দেশীয় অস্ত্র সহ একাধিক মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী আরিফুল ইসলামকে গ্রেফতার করছে যৌথ বাহিনী।

রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালীতে নির্বাচনকালীন সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর এস এম খালেদুল ইসলামের নেতৃত্বে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া গ্রামের শাহ আলমের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী আরিফুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন ধরনের চাকু, রামদা, দা, চাপাতি উদ্ধার করা হয়েছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কাউখালী ও ঝালকাঠি জেলার রাজাপুর থানায় পাঁচটি মামলা রয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন কাউখালীতে নির্বাচনকালীন সেনাবাহিনীর ক্যাম্পের কর্মকর্তা মেজর এস এম খালেদুল ইসলাম, ক্যাপ্টেন রাশাদ ও কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন।


অভিযান শেষে মেজর খালেদ বলেন, যে কোন প্রকার মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ কঠোরভাবে দমনে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ