ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ ও ৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী এডভোকেট সাফিউর


আপডেট সময় : ২০২৬-০১-২৭ ১৭:৩৫:৫৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ ও ৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী এডভোকেট সাফিউর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ ও ৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী এডভোকেট সাফিউর
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম-২ (সদর-রাজারহাট ও ফুলবাড়ী) ও কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এডভোকেট ড. মোঃ সাফিউর রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এরই পরিপ্রেক্ষিতে শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং: ১৫৩/২০২৬ এর আদেশ অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসক ও কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্ব করেন। এর আগে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হাইকোর্ট বেঞ্চ রিট আবেদন শুনানি শেষে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, মনোনয়নপত্র জমাদানের নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে না পারায় তা গ্রহণ করা হয়নি। পরে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন দাখিল করেন এই প্রার্থী। বৃহস্পতিবার তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্ট। বিষয়টি নিশ্চিত করে এডভোকেট ড. মোঃ সাফিউর রহমান বলেন, কুড়িগ্রাম-২ ও ৩ আসনের মানুষের জীবনমান উন্নত করার লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। মাঠে নেমে জনগণের সহায়তা এবং শুভকামনা প্রত্যাশা করছি। কুড়িগ্রাম জেলা রির্টানিং কর্মকর্তা ও কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, হাইকোর্টে আদেশ পাওয়ার পর তার মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা কর হয়েছে। প্রসঙ্গত, এডভোকেট ড. মোঃ সাফিউর রহমানে প্রার্থিতা বৈধ ঘোষণা করায় এ নিয়ে কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়াল ২৮ জন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ