রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুরের বদরগঞ্জে জিসান(১৭)বয়সের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।সোমবার ২৬ জানুয়ারি উপজেলা মধুপুর ইউনিয়ন রাজরামপুর নাওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।মৃত কিশোর ঐ এলাকার আব্দুল হামিদের ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জিসান দীর্ঘ দিন থেকে মানসিক সমস্যা ভুগছিলেন।তার পিতা একাধিকবার চিকিৎসা করালেও তার উন্নতি হয়না।সোমবার সকালে পরিবারের অজান্তে ঘরের ভিতরের উপরে তীরের মধ্যে ডিসের তাঁর গলায় পেচিয়ে আত্মহত্যা করে।
স্হানীয় ইউপি সদস্য শাহিনুর ইসলাম বলেন, ছেলেটির অনেক দিন থেকে মানসিক সমস্যা ভুগছিলেন।পরিবার তার চিকিৎসার পিছনে অনেক টাকা ব্যায় করে কিন্তু ছেলেটি সুস্থ হয়না।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন, লাশ ময়নাতদন্তের করার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।