ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হিজলায় "কাউরিয়া বাজার ব্যবসায়ীদের" পরিচালনা কমিটি গঠন।


আপডেট সময় : ২০২৬-০১-২৭ ১২:২১:২৩
হিজলায় "কাউরিয়া বাজার ব্যবসায়ীদের" পরিচালনা কমিটি গঠন। হিজলায় "কাউরিয়া বাজার ব্যবসায়ীদের" পরিচালনা কমিটি গঠন।
 
মামুন জমাদার,হিজলাঃ
 
বরিশালের হিজলা উপজেলার ঐতিহ্যবাহী কাউরিয়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
 
গতকাল রবিবার সন্ধ্যায় বাজারের খোলা মাঠে সকল ঘর মালিক ও ব্যবসায়ীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
সভায় ব্যবসায়ীরা বলেন দীর্ঘদিন যাবৎ অত্র বাজারের সাবেক কমিটির নেতারা আত্মগোপনে রয়েছেন।এজন্য বাজার ব্যবসায়ীদের নানা ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে।
 
তাই মতবিনিময় সভায় সকল ঘর মালিক ও ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে আসাদুজ্জামান খান সজল কে সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হারুন ফকির কে সহ সভাপতি ও হাজী মিজানুর রহমান বেপারী কে সাধারণ সম্পাদক ও ফারুক হাওলাদার কে‌ সহ সাধারণ সম্পাদক এবং দিপংকর বিশ্বাস কে সাংগঠনিক সম্পাদক করে মোট ১০১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।
 
বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি অনুষ্ঠানের সঞ্চালনা ও কমিটি ঘোষণা করেন কামরুজ্জামান খান চঞ্চল।
 
নবগঠিত বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি বাজার ব্যবসায়ীদের পাশে থেকে উন্নয়ন মূলক কাজ করার অঙ্গীকার করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ