ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে বিএনপির দুই নেতা বহিষ্কার


আপডেট সময় : ২০২৬-০১-২৬ ১৪:০৯:০৫
মুন্সীগঞ্জে বিএনপির দুই নেতা বহিষ্কার মুন্সীগঞ্জে বিএনপির দুই নেতা বহিষ্কার
 
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
 
মুন্সীগঞ্জ-৩(সদর-গজারিয়া) আসনে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) –বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা বিএনপির সদস্য মজিবুর রহমান ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ফকিরকে দল থেকে সদস্য পদসহ তাদেরকে বহিষ্কার করা হয়। 
 
উল্লেখ্য, দলীয় নীতিমালা ও সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অংশ হিসেবেই এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ