ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার - রামু - গর্জনিয়ায় জেনারেল হাসপাতাল উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা


আপডেট সময় : ২০২৬-০১-২৬ ০১:৪০:১৪
কক্সবাজার - রামু - গর্জনিয়ায় জেনারেল হাসপাতাল উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা কক্সবাজার - রামু - গর্জনিয়ায় জেনারেল হাসপাতাল উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা
হেলাল উদ্দীন (মিঞাজী)ঃ 


আগামী ৩০ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) কক্সবাজার জেলার  রামু উপজেলার গর্জনিয়া বাজারে গর্জনিয়া জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার–এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।
 
শুভ উদ্বোধন উপলক্ষে হাসপাতালের পক্ষ থেকে ৩০ ও ৩১ জানুয়ারি ২০২৬ ইং তারিখে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। এ সময় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে এবং সব ধরনের টেস্টের ওপর ৩০ শতাংশ ছাড় প্রদান করা হবে।
 
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এখানে রোগীদের জন্য ২৪ ঘণ্টা আবাসিক মেডিকেল অফিসারের মাধ্যমে চিকিৎসাসেবা, আধুনিক ডিজিটাল মেশিনের মাধ্যমে এক্স-রে, আল্ট্রাসাউন্ড ও ল্যাব পরীক্ষা, ২৪ ঘণ্টা ফার্মেসি ও ইমার্জেন্সি সেবা চালু থাকবে।
 
এছাড়াও সার্জারি, শিশু রোগ, গাইনি ও অবস্‌ (স্ত্রী ও প্রসূতি), মেডিসিন, ডেন্টাল চিকিৎসা, চক্ষু চিকিৎসা, অর্থোপেডিক্স (হাড় ও জোড়া), ডায়াবেটিস এবং চর্ম, যৌন ও এলার্জি রোগসহ বিভিন্ন বিভাগে চিকিৎসাসেবা প্রদান করা হবে।
 
হাসপাতাল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, গর্জনিয়া ও আশপাশের এলাকার সাধারণ মানুষ এই হাসপাতালের মাধ্যমে সহজ, সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা লাভ করবেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ