ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের লড়াইয়ের মাঝেই সুরের মঞ্চে বিএনপি প্রার্থী মিলন, ভাইরাল ভিডিও


আপডেট সময় : ২০২৬-০১-২৬ ০০:২৮:৩২
ভোটের লড়াইয়ের মাঝেই সুরের মঞ্চে বিএনপি প্রার্থী মিলন, ভাইরাল ভিডিও ভোটের লড়াইয়ের মাঝেই সুরের মঞ্চে বিএনপি প্রার্থী মিলন, ভাইরাল ভিডিও
 
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
 
গান আর করতালিতে ভরে উঠেছিল পূজামণ্ডপের মঞ্চ। নেতাকর্মীদের সামনে হঠাৎই গানে মেতে উঠলেন গাজীপুর-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন। পাশে নীরব অনুপ্রেরণায় ছিলেন তার সহধর্মিণী সম্পা হক।
 
শনিবার (২৪ জানুয়ারি) রাতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দাড়কাভাঙ্গা যুবসংঘের উদ্যোগে আরাচানখোলা এলাকায় আয়োজিত সরস্বতী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একেএম ফজলুল হক মিলন।
 
মঞ্চে উঠে হঠাৎ গান শুরু করলে মুহূর্তেই পরিবেশ বদলে যায়। নেতার কণ্ঠে গান শুনে উপস্থিত নেতাকর্মী ও দর্শনারা হাততালি ও স্লোগানে তাকে উৎসাহ জানান। এ সময় স্ত্রী সম্পা হক নিঃশব্দে ঠোঁট মিলিয়ে গানের সঙ্গে সঙ্গ দিয়ে স্বামীকে মানসিক সমর্থন জোগান-যা অনেকের দৃষ্টি কাড়ে।
 
অনুষ্ঠান শেষে গান পরিবেশনের একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন ফজলুল হক মিলন। পোস্ট দেওয়ার পরপরই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
 
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে মোট সাতজন প্রার্থী নিজ নিজ দলের প্রতীক নিয়ে ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। এরই মধ্যে প্রার্থীদের ভিন্নধর্মী উপস্থিতি ভোটারদের দৃষ্টি আকর্ষণে নতুন মাত্রা যোগ করছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ