ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা কলি না পেয়ে বান্দরবানে এনসিপি'র জেলার সদস্য সচিব পদত‍্যাগ


আপডেট সময় : ২০২৬-০১-২৫ ২৩:১৬:২১
শাপলা কলি না পেয়ে বান্দরবানে এনসিপি'র জেলার সদস্য সচিব পদত‍্যাগ শাপলা কলি না পেয়ে বান্দরবানে এনসিপি'র জেলার সদস্য সচিব পদত‍্যাগ
নিজস্ব প্রতিবেদক
 
হেলাল উদ্দীন (মিঞাজী) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের জ্যেষ্ঠ যুগ্ম-সমন্বয়কারী ও বান্দরবান জেলার সদস্যসচিব শাপলা কলি না পেয়ে  মোহাম্মদ এরফানুল হক দলটির সব পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান  করেছেন।
 
 
শনিবার (২৪ জানুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
 
 
প্রেস বিজ্ঞপ্তিতে এরফানুল হক বলেন, নাগরিকভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ার লক্ষ্য নিয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি পরবর্তীতে এনসিপিতে রূপ নিলেও দলীয় সিদ্ধান্তের স্বেচ্ছাচারিতা ও দ্বিচারিতার কারণে জনগণ এবং নেতাকর্মীরা হতাশ হয়েছেন। পার্টিতে রূপান্তরের পর প্রায় ৪০ হাজার তরুণ যুক্ত হলেও তাদের কার্যকরভাবে এম্পাওয়ার্ড করা হয়নি।
 
 
তিনি অভিযোগ করেন, জামায়াতের প্রভাব ও জোট রাজনীতির কারণে এনসিপি তৃণমূলে বিস্তৃত হতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি পার্বত্য বান্দরবানে পাহাড়ি জনগোষ্ঠীর সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত নন-এমন একজনকে জোটের প্রার্থী করায় স্থানীয় জনগণের আত্মসম্মানে আঘাত লেগেছে বলেও উল্লেখ করেন।
 
 
এরফানুল হক বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের রাজনৈতিক উদ্যোগ তরুণদের জন্য একটি ইতিবাচক ভরসা হয়ে উঠতে পারে।
 
 
তিনি আসন্ন নির্বাচনে বান্দরবান আসনে সাচিং প্রু জেরীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ