ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গম পথ পাড়ি দিয়ে টেনিস তারকা খই খই সাই মারমার পরিবারের সঙ্গে জেলা প্রশাসকের সাক্ষাৎ


আপডেট সময় : ২০২৬-০১-২৫ ১২:৫১:০৫
দুর্গম পথ পাড়ি দিয়ে টেনিস তারকা খই খই সাই মারমার পরিবারের সঙ্গে জেলা প্রশাসকের সাক্ষাৎ দুর্গম পথ পাড়ি দিয়ে টেনিস তারকা খই খই সাই মারমার পরিবারের সঙ্গে জেলা প্রশাসকের সাক্ষাৎ
মোঃ আইয়ুব চৌধুরী
রাজস্থলী (রাঙামাটি)
 
সৌদি আরবে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিসে রুপা পদক জয় করে দেশের মুখ উজ্জ্বল করা পাহাড়ি কন্যা খই খই সাই মারমার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাঙামাটির জেলা প্রশাসক জনাব নাজমা আশরাফী।
 
বুধবার দুপুরে জেলা প্রশাসক রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের দুর্গম ২নং ওয়ার্ডে অবস্থিত খই খই সাই মারমার নিজ বাড়িতে গিয়ে তাঁর এবং তাঁর বাবা ক্যহ্লাখই মারমার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি খই খইয়ের পারিবারিক অবস্থা ও খোঁজখবর নেন।
 
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক কঙ্কনা প্রভা। এ ছাড়া স্থানীয় সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
জেলা প্রশাসক নাজমা আশরাফী খই খই সাই মারমার অসাধারণ সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, পাহাড়ি অঞ্চলের সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও আন্তর্জাতিক অঙ্গনে এমন অর্জন রাঙামাটি জেলা ও সমগ্র দেশের জন্য গর্বের। জেলা প্রশাসক খই খই সাই মারমার ভবিষ্যৎ ক্রীড়া জীবনে অনুপ্রেরণা ও উৎসাহ প্রদানের পাশাপাশি তাঁর পরিবারকে যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ