ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বদলগাছীতে এসিল্যান্ডকে ম্যানেজ করে,প্রকাশ্য দিবালোকে চলছে অবৈধভাবে ভিটা মাটি কাটা


আপডেট সময় : ২০২৬-০১-২৪ ২৩:৪৫:০৮
বদলগাছীতে এসিল্যান্ডকে ম্যানেজ করে,প্রকাশ্য দিবালোকে চলছে অবৈধভাবে ভিটা মাটি কাটা বদলগাছীতে এসিল্যান্ডকে ম্যানেজ করে,প্রকাশ্য দিবালোকে চলছে অবৈধভাবে ভিটা মাটি কাটা
 
মোঃ সারোয়ার হোসেন অপু 
 প্রতিনিধি,নওগাঁ। 

আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই। এমন ঘটনা ঘটে চলছে নওগাঁর বদলগাছীতে। 
 
নওগাঁর বদলগাছী উপজেলাধীন চকগোবিনাথ মৌজায় প্রশাসনের নাকের ডগায়, কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই অব্যাহতভাবে ভিটা মাটি কেটে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। 
 
স্থানীয়দের অভিযোগ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ পলাশ উদ্দীনকে ‘ম্যানেজ’ করেই প্রকাশ্যে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কসবা গ্রামের মাটি ব্যবসায়ী আঃ সালাম।
 
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ভিটা ও কৃষিজমির মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও, সংশ্লিষ্ট প্রশাসনের রহস্যজনক ভূমিকার কারণে আইনের কোনো প্রয়োগ চোখে পড়ছে না। বিষয়টি বন্ধের দাবিতে কসবা গ্রামের অভয়কুমারের ছেলে রনজিত কুমার ও এনামুল কবির এনাম বাদী হয়ে আঃ সালামের বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি)-এর নিকট লিখিত আবেদন করেন।
 
আবেদন পাওয়ার পর সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে তদন্ত করলেও, তা ছিল কেবল লোক দেখানো—এমনটাই অভিযোগ স্থানীয়দের। তদন্তের পর কয়েকদিন মাটি কাটা বন্ধ থাকলেও, অল্প সময়ের মধ্যেই আবারও প্রশাসনকে ম্যানেজ করে আগের মতো দেদারসে ভিটা মাটি কাটা শুরু করেন আঃ সালাম।
 
স্থানীয়দের প্রশ্ন—যদি অবৈধ না হয়ে থাকে, তবে কেন বারবার বন্ধ করা হচ্ছে? আর যদি অবৈধ হয়, তাহলে তদন্তের পরও কেন স্থায়ীভাবে বন্ধ হয়নি এই মাটি কাটা? একজন ভূমি কর্মকর্তা যেখানে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা, সেখানে তার নীরবতা ও নিষ্ক্রিয়তা জনমনে গভীর সন্দেহের জন্ম দিয়েছে।
 
অভিযোগ রয়েছে, অবৈধ মাটি কাটার ফলে এলাকায় কৃষিজমি ধ্বংস হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং ভবিষ্যতে ভয়াবহ ভূমিধস ও জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হচ্ছে। অথচ প্রশাসনের নিরবতায় মাটি ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
 
এলাকাবাসীর দাবি, সহকারী কমিশনার (ভূমি)-এর ভূমিকা তদন্তের আওতায় এনে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় বদলগাছীতে প্রমাণ হবে—আইন শুধু কাগজে আছে, মাঠে নয়।
 
এ বিষয়ে জানতে চেয়ে বদলগাছী উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি তার মুঠোফোন টি রিসিভ করেন নাই।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ