ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে মোবাইল কোর্ট পরিচালনায় অবৈধ বালু উওোলন করায় কারাদণ্ড ও জরিমানা আদায়


আপডেট সময় : ২০২৬-০১-২৪ ২১:১৫:৫০
ত্রিশালে মোবাইল কোর্ট পরিচালনায় অবৈধ বালু উওোলন করায় কারাদণ্ড ও জরিমানা আদায় ত্রিশালে মোবাইল কোর্ট পরিচালনায় অবৈধ বালু উওোলন করায় কারাদণ্ড ও জরিমানা আদায়
 
মকবুল হোসেন,
ময়মনসিংহের প্রতিনিধি:
 
ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার দিকনির্দেশনা উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনকারী কে আটক করে কারাদণ্ড ও জরিমানা করে অর্থ আদায় করা হয়। আজ ২৪ জানুয়ারি শনিবার সকাল ১০ টা হইতে দুপুর একটা পর্যন্ত উপজেলার  বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
 
মোবাইল কোট অভিযান চলাকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের চর ইছামতি নামক স্থান হতে অবৈধ ভাবে বালু উত্তোলন, পরিবহন ও বিপণনের সময় মোঃআঃ সাত্তার (৩৮) নামক একজনকে আটক করা হয়।
 
পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ১৫ (১) ধারায় ১মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে পরিচালিত মোবাইল কোট পরিচালনার সময় বাংলাদেশ সেনাবাহিনীর টিম, ও ত্রিশাল থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে প্রশাসনের এজন্য অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ