বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড ও কৃষক পাবে কৃষক কার্ড: এবিএম মোশাররফ
আপডেট সময় :
২০২৬-০১-২৩ ২০:৪৩:২৯
বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড ও কৃষক পাবে কৃষক কার্ড: এবিএম মোশাররফ
পটুয়াখালী প্রতিনিধিঃ
বিএনপি ক্ষমতায় গেলে পরিবারের সচ্ছলতার জন্য ফ্যামিলি কার্ড, কৃষি উৎপাদনের জন্য কৃষক কার্ড এবং ইমাম-মোয়াজ্জেনদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থাসহ বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে দলটির।
শুক্রবার বিকেলে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি বাজারে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এসব কর্মসূচির কথা তুলে ধরেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন।
নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঈদের উপহারের মতোই একটি বোনাস ঘোষণা করেছেন আমাদের নেতা তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পরিবারের প্রধান নারী সদস্যকে এই কার্ডটি দেওয়া হবে।
এ সভায় সভাপতিত্ব করেন উপজেলার মৌডুবি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কেএম বেলাল হোসেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শিল্পপতি আল মামুন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স