ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​দরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে গৌরীপুর প্রেস ক্লাবের শীতবস্ত্র উপহার


আপডেট সময় : ২০২৬-০১-২৩ ০১:৪৯:০৩
​দরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে গৌরীপুর প্রেস ক্লাবের শীতবস্ত্র উপহার ​দরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে গৌরীপুর প্রেস ক্লাবের শীতবস্ত্র উপহার
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুরে শতাধিক দরিদ্র শ্রমজীবী মানুষকে গৌরীপুর প্রেসক্লাব শীতবস্ত্র উপহার দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি থেকে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দেন।


এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার গৌরীপুর প্রেসক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন  গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, আলী হায়দার রবিন, শেখ মো. বিপ্লব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাবেক শিল্প ও সাহিত্য সম্পাদক ওবায়দুর রহমান, সাবেক অর্থ সম্পাদক শামীম খান প্রমুখ।###

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ