সারাদেশের ন্যায় নাইক্ষ্যংছড়িতে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৬-০১-২৩ ০১:৪০:০৯
সারাদেশের ন্যায় নাইক্ষ্যংছড়িতে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার ইসলামী ছাত্রশিবির'র উদ্যোগে শাকসু (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন স্থগিতের প্রতিবাদ এবং অনতিবিলম্বে শাকসু নির্বাচন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি নাইক্ষ্যংছড়ি হাজী এম. এ. কালাম সরকারি কলেজ গেইট থেকে শুরু হয়ে নাইক্ষ্যংছড়ি বাজার প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১.০০ টায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে নাইক্ষ্যংছড়ি উপজেলার ছাত্রশিবিরের সভাপতি হা. এরশাদ উল্লাহ সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ নুর সাদেক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বান্দরবান পার্বত্য জেলা শাখার অর্থ সম্পাদক মোহাম্মদ মুসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাইশারী শাখার সভাপতি সাইফুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, শাকসু নির্বাচন স্থগিত রেখে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। অবিলম্বে শাকসু নির্বাচন আয়োজন করে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল ছাত্র সংসদ গঠনের দাবি জানান তারা।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স