ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুর-২ আসনে ভাইয়ে ভাইয়ে ভোটযুদ্ধ জমে উঠেছে


আপডেট সময় : ২০২৬-০১-২৩ ০০:৩৩:৩১
পিরোজপুর-২ আসনে ভাইয়ে ভাইয়ে ভোটযুদ্ধ জমে উঠেছে পিরোজপুর-২ আসনে ভাইয়ে ভাইয়ে ভোটযুদ্ধ জমে উঠেছে
কাউখালী প্রতিনিধি। পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনে এবারের নির্বাচন ঘিরে তৈরি হয়েছে ব্যতিক্রমী রাজনৈতিক চিত্র। একই পরিবারের দুই সহোদর এবার ভিন্ন রাজনৈতিক দলে থেকে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বড় ভাইয়ের বিপক্ষে ছোট ভাইয়ের এই লড়াই স্থানীয় রাজনীতিতে বাড়তি উত্তেজনা যোগ করেছে। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকা দুই ভাই নিজ নিজ অবস্থান থেকে এলাকায় পরিচিত মুখ। তবে ভিন্ন দলে প্রার্থী হওয়ায় নির্বাচনী মাঠে তারা এখন মুখোমুখি। দুই সহোদরের মধ্যে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও বিএনপি বহিষ্কৃত নেতা মাহমুদ হোসেন। দলীয় মনোনয়ন না পেলেও এলাকায় তার দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, ছাত্ররাজনীতির অভিজ্ঞতা এবং সাংগঠনিক তৎপরতার কারণে তিনি একজন পরিচিত মুখ হিসেবে বিবেচিত। অন্যদিকে একই সংসদীয় আসনে তার আপন ছোট ভাই ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ. মাহিবুল হোসেন জাতীয় পার্টি (জেপি) থেকে মনোনয়ন পেয়ে প্রার্থী হয়েছেন। তিনি জাতীয় পার্টি (জেপি) ভাণ্ডারিয়া উপজেলা শাখার কার্যনির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। একই পরিবারের দুই সহোদরের ভিন্ন রাজনৈতিক অবস্থান এবং আলাদা দলীয় পরিচয়ে নির্বাচনে অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিষয়টি নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি রাজনৈতিক অঙ্গনেও চলছে আলোচনা-সমালোচনা। এলাকাবাসীর মধ্যে বিষয়টি নিয়ে নানা গুনজন চলছে। দুই ভাইয়ের মধ্যে শেষ পর্যন্ত কে এবারের নির্বাচনে অংশগ্রহণ করবে এ বিষয়ে পারিবারিক ভাবে দ্রুত সিদ্বান্ত নেয়া হবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। উল্লেখ্য পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর আপন দুই চাচাত ভাই বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত মাহামুদ হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে এবং তারই আপন ছোট ভাই মোঃ মাহিবুল হোসেন জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী হয়ে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ