ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের কোতয়ালীতে ফেয়ারডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও মাদক বহনের মোটরসাইকেল জব্দ করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০১-২২ ১৬:৩১:৩৫
ফরিদপুরের কোতয়ালীতে ফেয়ারডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও মাদক বহনের মোটরসাইকেল জব্দ করেছে র‌্যাব। ফরিদপুরের কোতয়ালীতে প্রায় ০২ লক্ষ টাকা মূল্যমানের ফেয়ারডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও মাদক বহনের মোটরসাইকেল জব্দ করেছে র‌্যাব।
নিজস্ব প্রতিবেদক
 
ফরিদপুরের কোতয়ালীতে প্রায় ০২ লক্ষ টাকা মূল্যমানের ৬৫ বোতল ফেয়ারডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও মাদক বহনের মোটরসাইকেল জব্দ করেছে র‌্যাব-১০। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ২২/০১/২০২৬ তারিখ সকাল অনুমান ০৭.১০ ঘটিকার সময় র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক উদ্ধারসহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।


 গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ২২/০১/২০২৬ তারিখ সকাল অনুমান ০৭.১০ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মৃগী এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক গাড়ী তল্লাশীকালে মোটরসাইকেলের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত অনুমানিক ১,৯৫,০০০/- (এক লক্ষ পচানব্বই হাজার) টাকা মূল্যমানের ৬৫ (পয়ষট্টি) বোতল ফেয়ারডিল (ফেনসিডিল জাতীয় মাদক) সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ আতিয়ার রহমান (৪৫), পিতা- মৃত আনছার আলী বিশ্বাস, সাং- মদনা, থানা- দর্শনা, জেলা- চুয়াডাঙ্গা বলে জানা যায়। এসময় মাদক বহনের একটি লাল কালো রঙের হিরো গ্ল্যামার ১২৫ সিসি ব্যবহৃত পুরাতন রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেলটিও জব্দ করে র‌্যাব-১০।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেয়ারডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব পন্থায় দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনের ০৩ টি মামলাসহ মোট ০৪ টি মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ