ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের রৌমারীতে ঘুষ নিয়ে সরকারি কর্মকর্তার সাথে ঘুষাঘুষি


আপডেট সময় : ২০২৬-০১-২১ ১৬:৫০:২৫
কুড়িগ্রামের রৌমারীতে ঘুষ নিয়ে সরকারি কর্মকর্তার সাথে ঘুষাঘুষি কুড়িগ্রামের রৌমারীতে ঘুষ নিয়ে সরকারি কর্মকর্তার সাথে ঘুষাঘুষি
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ঘুষ নিয়ে খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মোঃ মিজানুর রহমান ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মোঃ আব্দুর রাজ্জাকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
 
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
 
মোঃ আব্দুর রাজ্জাক কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার। আবু হাসনাত মোঃ মিজানুর রহমান রৌমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। মারামারির বিষয়ে এমন একটি ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে।
 
এ বিষয়ে রৌমারী উপজেলার ডিলার মোঃ আব্দুর রাজ্জাক জানান, লেনদেন নিয়ে তার সঙ্গে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়েছে। তবে বিষয়টি ইউএনও স্যার মীমাংসা করে দেবেন বলে জানান।
 
রৌমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মোঃ  মিজানুর রহমান বলেন, টিসিবি কার্যক্রমের চালের ডিও নিয়ে ওই যুবদল নেতা ও খাদ্যবান্ধবের ডিলার উত্তেজিত হয়ে আমাকে মারধর করেন। এ বিষয়ে ইউএনও স্যারকে অবগত করেছি এবং তার পরামর্শ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
 
এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন বলেন, বিষয়টি আমি জেনেছি। রৌমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক থানায় লিখিত অভিযোগ দেবে শুনেছি। অভিযোগ দিলে থানা থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।
 
রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শাহনেওয়াজ বলেন, মারামারির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ