ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রানীশংকৈলে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিঃ কর্তৃক শীতবস্ত্র বিতরণ


আপডেট সময় : ২০২৬-০১-২১ ১৬:৩০:১৭
রানীশংকৈলে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিঃ কর্তৃক শীতবস্ত্র বিতরণ রানীশংকৈলে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিঃ কর্তৃক শীতবস্ত্র বিতরণ
পেয়ার আলী, রানীশংকৈল : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে | ২১ জানুয়ারি( বুধবার) সকালে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লি:কর্তৃক আয়োজনে শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয় | শীত মানে একদিকে যেমন উৎসব, তেমনি এটি অসহায় মানুষের জন্য এক কঠিন পরীক্ষা; ফুটপাতের মানুষের কাছে শীত যেন মৃত্যুর সামিল। হাড়কাঁপানো এই শীতে উওরবঙ্গের নিম্ন আয়ের মানুষের এই কষ্ট যেন শেষ হওয়ার নয়, শীতের এই কষ্ট সামান্য ভাগ করে নিতে, উষ্ণতা ও ভালবাসার পরশ পৌঁছে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ক্লাব ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিঃ কর্তৃক স্বল্প পরিসরে কম্বল বিতরণের প্রোগ্রাম আয়োজন করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে রানীশংকৈল উপজেলার সহকারী পুলিশ সুপার- স্নেহাশীষ কুমার দাসসহ এলাকার স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন |

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ