ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া জেলা জামায়াতের আমিরের জানাজা ও দাফন সম্পন্ন


আপডেট সময় : ২০২৬-০১-২০ ২১:০২:১১
কুষ্টিয়া জেলা জামায়াতের আমিরের জানাজা ও দাফন সম্পন্ন কুষ্টিয়া জেলা জামায়াতের আমিরের জানাজা ও দাফন সম্পন্ন
 
 
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মাওলানা আবুল হাশেমের ৩ দফা জানাজা শেষে দাফন হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরের দিকে মিরপুরের ওয়াপদা গোরস্থানে দাফন করা হয়। 
 
 
মরহুমের ১ম জানাজা অনুষ্ঠিত হয় সোমবার রাতে মরহুমের জন্মস্থান ভেড়ামারার গোলাপনগরে। ২য় জানাজা অনুষ্ঠিত হয় মঙ্গলবার সকাল ৯টায় কুষ্টিয়া শহরের চাঁদাগাড়া ঈদগাহ ময়দানে। ৩য় জানাজা অনুষ্ঠিত হয় সকাল ১১টায় মিরপুর ফুটবল মাঠে। প্রতিটি জানাজায় হাজার হাজার জনতা অংশগ্রহণ করেন। কুষ্টিয়া শহরের চাঁদাগাড়া ঈদগাহের মাঠ জানাজার নির্দিষ্ট সময়ের আগেই কানায় কানায় পরিপূর্ণ যায়। সেখানে জানাজায় জামায়াতের নেতা-কর্মী ছাড়াও বিএনপিসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।  
 
 
জামায়াতের কুষ্টিয়া যশোর অঞ্চলের টিম সদস্য সাবেক কুষ্টিয়া জেলা আমীর অধ্যক্ষ খন্দকার একে আলী মহসীন তিনি সংক্ষিপ্ত বক্তব্য শেষে মরহুমের নামাজে জানাজায় ইমামতি করেন। 



সেখানে জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুল মতিন, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য আব্দুল গফুর, কেন্দ্রীয়  মজলিস শূরা সদস্য আলমগীর হোসাইন, খেলাফত মজলিসের কেন্দ্রিয় নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুবউদ্দিন আহমেদ, জামায়াতের ঝিনাইদহ জেলা আমীর  অধ্যাপক  আলী আজম মোহাম্মদ আবুবকর, জামায়াতের কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমীর হামজা, ফরিদপুর জেলা আমীর বদর উদ্দিন, মাগুরা জেলা আমীর অধ্যাপক এমবি বাকের, পাবনা জেলা আমীর আবুতালেব মন্ডল,  চুয়াডাঙ্গা জেলা আমীর এ্যাড. রুহুল আমিন, মেহেরপুর জেলা আমীর তাজউদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরিবারের পক্ষ থেকে বক্তব্য  রাখেন মরহুমের ভাইরা ড. আবু সালেহ, ছেলে মুজাহিদুল ইসলাম আসিফ। 

 
কুষ্টিয়ার জানাজা শেষে মিরপুর ফুটবল মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় জানাজায় ইমামতি করেন মরহুমের একমাত্র পুত্র মুজাহিদুল ইসলাম আসিফ।


সেখানে জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বিএনপির মিরপুর-ভেড়ামারা আসনের প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সেক্রেটারী মাওলানা আরিফুজ্জামান, ইসলামী আন্দোলনের মাওলানা মোহাম্মদ আলীসহ জামায়াতের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
 

তৃতীয় জানাজা শেষে মিরপুর উপজেলার ওয়াপদা মাদ্রাসা-মসজিদ সংলগ্ন গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

 
উল্লেখ্য, সোমবার বিকেলের জামায়াতের কুষ্টিয়া সদর-৩ (সদর) আসনের প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে মিছিল শেষে বক্তব্যকালে মৃত্যুর কোলে  ঢলে পড়েন অধ্যাপক আবুল হাশেম। এ সময় জামায়াতের নেতা-কর্মীরা তাকে দ্রুত স্থানীয় মান্নান হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান। এ সময় চিকিৎসকরা  তাকে মৃত ঘোষণা করেন। অধ্যাপক আবুল হাশেমের মৃত্যুকালে বয়স হয়েছিল (৫৫) বছর। মৃত্যুকালে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।  
 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের নেতৃ-বৃন্দসহ দলমত নির্বিশেষে বিভিন্ন দলের নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। 

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ