ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া পুলিশ হাসপাতালে রেডিওলজি শাখার শুভ উদ্বোধন


আপডেট সময় : ২০২৬-০১-২০ ১৭:৫৬:২৮
কুষ্টিয়া পুলিশ হাসপাতালে রেডিওলজি শাখার শুভ উদ্বোধন কুষ্টিয়া পুলিশ হাসপাতালে রেডিওলজি শাখার শুভ উদ্বোধন
 
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

 
কুষ্টিয়া পুলিশ হাসপাতালে রেডিওলজি শাখার শুভ উদ্বোধন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। 
 
 
মঙ্গলবার (২০ জানুয়ারি) পুলিশ হাসপাতালের স্বাস্থ্য ও চিকিৎসা সেবার মান উন্নয়নে অত্যাধুনিক প্যাথলজি শাখার পাশাপাশি রেডিওলজি শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
 
 
এ সময় পুলিশ সুপার বলেন, প্যাথলজিক্যাল শাখার পাশাপাশি রেডিওলজি শাখা উদ্বোধনের মধ্য দিয়ে হাসপাতালটিতে স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হয়েছে। পুলিশের এই হাসপাতালটিতে কুষ্টিয়া জেলায় কর্মরত পুলিশের সকল ইউনিটের পুলিশ সদস্য, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যবৃন্দ কম খরচে উক্ত প্রয়োজনীয় সেবা গ্রহন করতে পারবেন।
 
এসময়ে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার  ডা: শারমিন জাহান সুরভী, ডাঃ সুলতানা রাজিয়া, পুলিশ হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট বৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।
 
পরবর্তীতে পুলিশ সুপার পুলিশ লাইন্স অভ্যন্তরে নির্মানাধীন ড্রীল শেড এর চলমান কার্যক্রম পরিদর্শন করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ