কাউখালী (পিরোজপুর)প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উপহার সামগ্রী বিতরণ করা হযেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর বারোটায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির আয়োজনে, বাল্য বিয়েকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, করলে সঞ্চয় ২০০ টাকা সরকার দেবে ৪০০ টাকা এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার সদর ইউনিয়ন কেউন্দ্রিয়া শহীদ স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে সচেতনতা মূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
অত্র বিদ্যালয়ের শ্রেণীকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাউখালী উপজেলা বিআরডিবি অফিসার মোঃ মাসুম মিয়া।অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোঃ জিনারুল ইসলাম, শিক্ষা অনুরাগী মোঃ মনিরুজ্জামান, ইউপি সদস্য মোহাম্মদ সাঈদ, বিআরডিবি অফিসের মাঠ সংগঠক মেহেদী হাসান শামীম।
প্রশিক্ষণ শেষে ছাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান। প্রশিক্ষণ শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ নিয়ে আলোচনা করা হয়েছে।