ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে ঘেরে মাছের খাদ্য হিসেবে পোল্ট্রি বিষ্ঠা ব্যবহার: ৫০ হাজার টাকা জরিমানা


আপডেট সময় : ২০২৬-০১-১৯ ১৬:৫৬:৫৯
কেশবপুরে ঘেরে মাছের খাদ্য হিসেবে পোল্ট্রি বিষ্ঠা ব্যবহার: ৫০ হাজার টাকা জরিমানা কেশবপুরে ঘেরে মাছের খাদ্য হিসেবে পোল্ট্রি বিষ্ঠা ব্যবহার: ৫০ হাজার টাকা জরিমানা
 
আব্দুল্লাহ আল মামুন,যশোর
 
যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্ন্যাসগাছা গ্রামে মতিয়ার রহমানের মাছের ঘেরে পোল্ট্রি মুরগির বিষ্ঠা খাদ্য হিসেবে ব্যবহারের অভিযোগে  ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের ঘের মালিক মতিয়ার রহমান মাছের খাদ্য হিসেবে মুরগির বিষ্ঠা ব্যবহার করে আসছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে পূর্বে তাকে এ ধরনের ক্ষতিকর কার্যক্রম বন্ধের জন্য সতর্ক করা হয়। কিন্তু তিনি প্রশাসনের নির্দেশনা অমান্য করে একই কার্যক্রম চালিয়ে যান।
 
সোমবার অভিযান চালিয়ে ঘেরের ম্যানেজার দেবাশীষ রায়কে পোল্ট্রি বিষ্ঠাসহ হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ অনুযায়ী ঘের মালিক মতিয়ার রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
 
কেশবপুর উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অবৈধ ও ক্ষতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ