ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে জুয়ার আসক্তে প্রান গেল যুবকের


আপডেট সময় : ২০২৬-০১-১৯ ১২:৩০:৪৮
বোয়ালখালীতে জুয়ার আসক্তে প্রান গেল যুবকের বোয়ালখালীতে জুয়ার আসক্তে প্রান গেল যুবকের
 
এম মনির চৌধুরী রানা 
 
চট্টগ্রামে বোয়ালখালীতে নিজ ঘর থেকে নুর উদ্দিন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর সাতঘড়িয়া পাড়ায় এ ঘটনা ঘটেছে।
 
আসক্ত নুর উদ্দিন সাতঘড়িয়া পাড়ার আবুল কাসেম সওদাগর বাড়ির মৃত আবুল হাসেমের ছেলে। সে অনলাইনে জুয়ায় আসক্ত হয়ে ধার দেনায় জড়িয়ে পড়েছিলো বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
 
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় নুর উদ্দিনের মরদেহ উদ্ধার করেছে। ময়না তদন্তসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ