ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

*রাজধানীর ডেমরায় র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ২ লক্ষ টাকা জরিমানা এবং ০২ টি কারখানায় বিপুল পরিমাণ নকল ও নিম্মমানের খাদ্য সামগ্রী ধ্বংস ও জব্দসহ সীলগালা।*


আপডেট সময় : ২০২৬-০১-১৯ ০৩:০০:১২
*রাজধানীর ডেমরায় র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ২ লক্ষ টাকা জরিমানা এবং ০২ টি কারখানায় বিপুল পরিমাণ নকল ও নিম্মমানের খাদ্য সামগ্রী ধ্বংস ও জব্দসহ সীলগালা।* *রাজধানীর ডেমরায় র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ২ লক্ষ টাকা জরিমানা এবং ০২ টি কারখানায় বিপুল পরিমাণ নকল ও নিম্মমানের খাদ্য সামগ্রী ধ্বংস ও জব্দসহ সীলগালা।*
 
নিজস্ব প্রতিবেদক
 

র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে। মাদক, জালিয়াতি, ভেজাল, নকল ও নিম্নমানের খাদ্য সামগ্রী পণ্য নির্মূলে এসব ক্ষেত্রে র‌্যাবের সক্রিয় অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে।

 এরই ধারাবাহিকতায় অদ্য ১৮/০১/২০২৫ তারিখে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবু হাসান ও র‌্যাব-১০ এর সহযোগিতায় রাজধানীর ডেমরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

 অভিযানকালে বিএসটিআই অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল, ভেজাল ও নিম্মমানের খাদ্য সামগ্রী বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নামবিহীন একটি কারখানাকে নকল ঘি উৎপাদনের ও বিএসটিআই এর সীল ব্যবহারের জন্য ২,০০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং ২৫৬ কেজি নকল ঘি ধ্বংস করা হয়। লাইসেন্স বিহীন ও বিএসটিআই এর অনুমতি বিহীন পণ্য বাজারজাত করার জন্য শাওন কনজুমার প্রোডাক্টস এর ১টি প্রতিষ্ঠানকে সীলগালা এবং লাইসেন্স বিহীন ও বিএসটিআই এর অনুমোদনহীন পন্যসমুহ জব্দ করে ধ্বংস করা হয়।

 এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভেজাল ও নিম্মমানের খাদ্য সামগ্রী প্রতারণামূলক কর্মকান্ডের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ