ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর উপজেলা প্রেসক্লাবের শুভ উদ্বোধন


আপডেট সময় : ২০২৬-০১-১৮ ২০:৩৫:৩৪
মিরপুর উপজেলা প্রেসক্লাবের শুভ উদ্বোধন মিরপুর উপজেলা প্রেসক্লাবের শুভ উদ্বোধন
 
নিজস্ব প্রতিনিধি :
 
কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রেসক্লাবের বর্ণাঢ্য ও শুভ উদ্বোধন হয়েছে। 
 
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলা গেটের বিপরীত দিকে স্টেশন রোডে মিরপুর উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  
 
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা, মিরপুর উপজেলা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি ও মিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, মিরপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও মিরপুর উপজেলা নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শাহ আক্তার মামুন, মিরপুর উপজেলা জামায়াতের আমির খন্দকার রেজাউল করিম, মিরপুর থানার সেকেন্ড অফিসার এলিচ মাহমুদ, মিরপুর খাদ্য গুদামের ওসি এলএসডি আবুল কালাম আজাদ, হালসা খাদ্য গুদামের ওসি এলএসডি শাহাবুল হক, ডিএসবি ও ডিজিএফআই'র সদস্যবৃন্দ। 
 
মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামসুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মো: রিপন, সহ-সভাপতি ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জালাল উদ্দীন। 
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ