ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বি‌জি‌বির অভিযানে কুড়িগ্রামে ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ


আপডেট সময় : ২০২৬-০১-১৮ ১৮:১৩:১৫
বি‌জি‌বির অভিযানে কুড়িগ্রামে ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ বি‌জি‌বির অভিযানে কুড়িগ্রামে ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রামের বি‌ভিন্ন সীমান্তে গত ২৪ ঘণ্টায় চোরাচালানবিরোধী অভিযানে গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ২৯ হাজার ৮৯৫ টাকা।
 
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
 
বিজিবি জানায়, সদর দপ্তরের সুস্পষ্ট নির্দেশনার আলোকে ‘জিরো টলারেন্স’ নীতিতে পরিচালিত অভিযানে গাঁজা, গবাদিপশু, জিরা, বীজ এবং বিভিন্ন প্রকার কসমেটিকসসহ অবৈধ চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়। সীমান্তবর্তী এলাকায় মাদক, জালনোট ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) নিয়মিত ও কার্যকর অভিযান পরিচালনা করে আসছে।
 
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব,-উল-হক বলেনসর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে মাদক ও চোরাচালান দমন এবং অবৈধ অনুপ্রবে শ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।
 
 
 

 
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ