ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্র কর্তৃক নির্বাচনী নির্দেশনা পরবর্তী ইসলামী আন্দোলন ফেনী জেলার প্রার্থী ও নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক


আপডেট সময় : ২০২৬-০১-১৮ ১৪:৫২:৩৮
কেন্দ্র কর্তৃক নির্বাচনী নির্দেশনা পরবর্তী ইসলামী আন্দোলন ফেনী জেলার প্রার্থী ও নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক কেন্দ্র কর্তৃক নির্বাচনী নির্দেশনা পরবর্তী ইসলামী আন্দোলন ফেনী জেলার প্রার্থী ও নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক
 
জাহিদ হাসান চৌধুরী; ফেনী জেলা প্রতিনিধি
 
কেন্দ্রের পক্ষ থেকে নির্বাচনী দিকনির্দেশনা আসার পর মাঠ পর্যায়ে সাংগঠনিক শক্তি ও নির্বাচনী তৎপরতা বাড়াতে জরুরি বৈঠক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ফেনী জেলা শাখা। শনিবার রাতে শহরের একটি কনভেশন হলে জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে, সেক্রেটারি আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়ার সঞ্চালনায় জেলার ৩টি আসনের প্রার্থী এবং নির্বাচন পরিচালনা কমিটির এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় জেলা নেতৃবৃন্দ বলেন, "জনগণের ভোটের অধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে রয়েছে। ফেনীর প্রতিটি আসনে আমরা জনমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং কেন্দ্রীয় প্রতিটি সিদ্ধান্ত পালন করতে বদ্ধপরিকর।"
 
এসময় জেলার ৩টি আসনের মনোনীত প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকার প্রস্তুতির কথা তুলে ধরেন। আসন্ন নির্বাচনের জন্য জেলাজুড়ে যে উদ্দীপনা তৈরি হয়েছে, তা ধরে রেখে বিজয় সুনিশ্চিত করার সংকল্প নিয়ে সভা শেষ হয়।
 
এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শূরা সদস্য প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম, ফেনী-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কাজী গোলাম কিবরিয়া, ফেনী-২ আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া, ফেনী-৩ আলহাজ্ব মোঃ সাইফ উদ্দিন শিপন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মুহাম্মাদ নাদের চৌধুরী, সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন প্রমুখ।
 
 
 
 


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ